Imported post: Facebook Post: 2021-06-16T16:46:45

"সমাজের বেশির ভাগ মানুষের দিব্য দৃষ্টি খোলা থাকলেও, মনের দৃষ্টি অন্ধকারে নিমজ্জিত!" কোহিনূর রহমান কেয়া সঠিক বলেছেন! দিব্য দৃষ্টি খুলতে সাধনা করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু অন্তর চক্ষুর বেলায় তার প্রয়োজন নাই। এটি একটি রহস্যময় জগৎ দেখতে পায়। যাঁর নিয়ন্ত্রণ আমাদের থাকে না। আকাশের রঙ যেমন ক্ষণে ক্ষণে বদলায়, আমাদের অন্তর চক্ষুও তেমনি ক্ষণে ক্ষণে নতুন কিছু দেখে। অস্পষ্ট এবং দুর্বোধ্য থেকে যায় অনেক কিছুই। তাই, আমাদের বিবেকের উপর বেশি বেশি নির্ভর করতে হয়। আমাদের বিবেক কখনো আমাদের ফাঁকি দেয় না।।। কিন্তু আমরা যখন বিবেক বিবর্জিত হয়ে মনের ইচ্ছে মতো সব কিছু পেতে বা ছুঁড়ে ফেলে দিতে চাই তখনই বিপর্যয় ঘটিয়ে আমাদের অশান্ত করে তোলে। সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি।

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.