Imported post: Facebook Post: 2021-05-28T04:35:40
বাংলাদেশ এখন অসাধুতে ভরে গিয়েছে । গবেষণা রিপোর্টে বলা হয়েছে অসাধুতা এখন নিউক্লিয়াসে ঢুকে পড়েছে। সাধু সঙ্ঘ বাদ দিয়ে অসাধুরা সব একজোট হচ্ছে। তাঁরা কিছুতেই সাধুদের সহ্য করতে পারছে না। তাঁদেরকে নির্বাসনে পাঠাচ্ছে। যেমন ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদকব্যবসায়ী সঙ্ঘবদ্ধ তেমনি অসাধু চাটুকার, ঠগবাজ, প্রতারক সবাই। কিন্তু অতীব পরিতাপের বিষয় বর্তমান জামানায় সাধু সঙ্ঘ প্রায় বিলুপ্ত।
এক্ষেত্রে জাতীয় বিবেককেও হিমাগারে পাঠানো হয়েছে।
সমাজে, সংগঠনে, প্রতিষ্ঠানে, রাজনীতিতে, ব্যবসাক্ষেত্রে সর্বত্রই অসাধুদের দৌরাত্ম্যে সাধুগণ গৃহবন্দী হয়ে পড়েছেন। অবশ্য অনেকে স্বেচ্ছায় গৃহকোণ বেছে নিয়ে কুনোব্যাঙ এর ন্যায় জীবনযাপন করছেন।
গবেষণা রিপোর্টে আরো বলা হয়েছে, সমাজের মাথায়, সংগঠনে, রাজনৈতিক অঙ্গনে, প্রতিষ্ঠানে মেধা শূন্যতা চরম আকার ধারণ করেছে। ফলে জাতীয় পর্যায়ে মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।
তারপরেও এ সংকট মোকাবিলা করার জন্য কোনো জাতীয় পরিষদ গঠন করা হচ্ছে না বলে বিবেকবান ব্যক্তিবর্গ হিমাগারে বসে উদ্বিগ্ন।
.png)
No comments
Thanks for your valuable comment.