Imported post: Facebook Post: 2021-05-27T01:25:06

আমার স্টুডেন্ট নামকরা ডাক্তার, নাম বললে আপনিও চিনবেন, ব্যারিস্টার (লণ্ডন থেকে পাশ করা) মুফতি, বন্ধুরা অনেকেই আমলা (সচিব, সহকারী সচিব) আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইনজীবি, জাসটিস, নেতা, ব্যবসায়ী, মুফতি-মাওলানাও রয়েছে ...........আমার একজন বেডমেট ছিল আর্মির কর্নেল (late) রুমমেট ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার .....কই তাঁরা তো আমাকে ভোলে নাই। ৩০ থেকে ৪০ বছর পরে দেখা হলেও ওঁরাই আমাকে আগে চিনতে পারে। কুশল বিনিময় হয়। এর থেকে বেশি কিছু আমি আশা করি না। শিক্ষা ব্যবস্থাকে কে বা কারা কেন ধ্বংস করছে তা গবেষণা করে দেখা প্রয়োজন। আপনার আমার ব্যক্তিগত মতামতকে গবেষণার ফলাফল বলে না। তবে, গবেষণার তথ্য-উপাত্ত হিসেবে নেয়া যেতে পারে।৷। আমরা তো খালি চোখে দেখতে পারছি না, কে বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ে খেলছে। অথচ, আমরা ভয়ংকর খেলায় মেতে উঠি। বাংলাভাষায় লেখা তথ্য না বুঝেই তেতে উঠি।

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.