Imported post: Facebook Post: 2021-06-23T10:32:36

কোহিনূর রহমান কেয়া, মায়া শয়তান, মায়া রাবণ, মায়া মোহ সৃষ্টি করে। মোহ থেকে লোভ, লোভ মানুষকে অন্ধ করে। ফলে, ন্যায় অন্যায় বোধ থাকে না। মায়া ইংরেজি illusion. যার অর্থ বিভ্রান্তি! তাই, আমরা যাতে ভালবাসার সমার্থক মায়া মনে করে বিভ্রান্ত না হই। মায়া মানুষকে অহংকারী করে তোলে। অহংকারী মানুষগুলো সমাজের জঞ্জাল! এমন কোনো বিশৃঙ্খলা নেই তাঁরা করতে পারে না। দেখবেন, একটি দুর্বাকে টেনে মাটি থেকে বিচ্ছিন্ন করা যায় না। কারণ, সে মাটির মায়া ত্যাগ করতে পারে না। এটাকেই বলে illusion. মানুষ মানুষকে ভালবাসবে। ভালবাসা মানে শুভেচ্ছা। সহোযোগিতা করা। ন্যায়ের পক্ষে থাকা আর অন্যায়ের বিরোধিতা করা। মানুষও তেমনি এ জগত সংসারের মায়া কাটাতে পারে না। তাই, অবধারিত মৃত্যুর কথাও ভুলে থাকে। মৃত্যুর কথা অনুভবে থাকলে কেউ পাপাচারী হতে পারে না।

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.