Imported post: Facebook Post: 2021-06-11T23:35:55

যাঁরা নেতিবাচক তাঁদের বড় করে দেখা যাবে না। আপনি যেহেতু ঐক্যের পথে আপনাকে সে পথেই হাটতে হবে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কারো পৈত্রিক সংগঠন নয়। এটা আপনার আমার সবার শ্রম, মেধা, অর্থ এবং সর্বোপরি সময় দিয়ে গড়া। এ সংগঠনের উদ্দেশ্য জাতীয়করন, নেতা তৈরির জন্য আমরা এত অবদান রাখি নাই। আমাদের আগে দেখতে হবে জাতীয়করনের স্বার্থ। যদি আমাদের বিবেচনায় সেটি প্রাধান্য পায় তাহলে ২/৪ জন কী করল তা গুরুত্বপূর্ণ নয়। আপনি আমি কি ভাবছি এবং করছি এটাই বড় কথা। ব্যর্থতা থাকলে আমার রয়েছে। আমার ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে গিয়ে আমরা বাকযুদ্ধে জড়িয়ে পড়ছি এবং জাতীয়করণের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছি। আমি জাতীয়করনের পক্ষের শক্তি, আপনি আমার পাশে দাঁড়ান। জাতীয়করণ আন্দোলনের বিরোধী অপশক্তিকে পরাভূত করতে হলে, চিনতে হবে কে সত্যিকারে জাতীয়করন আন্দোলনের প্রতি আন্তরিক এবং কে নয়।

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.