Imported post: Facebook Post: 2021-05-04T22:06:56

Dipu Debi অতীতকে আর ফিরিয়ে দিতে পারি না, অতীত থেকেই শিখেছি, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে যদি কিছু করতে পারি সেটাই তো সার্থকতা! আমাদের বর্তমানেই বাঁচতে হয়। সন্তান হারানোর বেদনা হৃদয় বিদারক! মেনে নেয়া যায়না! তবুতো স্বীকার করতেই হয়! আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। সে তো আসবেই! বর্তমানে দুঃখ ভুলে সুখেই থাকতে হয়। যদিও অসম্ভব মনে হবে, তারপরেও সম্ভব! জীবন কোথাও থেমে থাকে না, জীবন চলে ঝর্নার মতো। যাকে থামানো অসম্ভব! গতস্য শোচনা নাস্তি! জীবনের প্রতিসম সত্য এবং সুন্দর। সর্বশেষ! বর্তমানেই মানুষের বসবাস! প্রতিটি মা-বাবার একই আর্তনাদ! শুভেচ্ছা নিরন্তর!!!

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.