Imported post: Facebook Post: 2021-05-18T16:33:04
***বিশেষজ্ঞ মতামত***
স্বাস্থ্যখাতের দুর্নীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বিনষ্ট করেছে।
***না-বুঝের মতামত***
দুর্নীতি করব আর সম্মান হারাব না তাই কি হয়? সম্মান বড় নাকি অর্থ-বিত্ত-ক্ষমতা! ক্ষমতাই যদি না থাকে তাহলে ক্ষণ নীড়ের মূল্য কী!
মনে রাখবেন টাকা যার ক্ষমতা তার।
ক্ষমতা না থাকলে কি কেউ তৈল মর্দন করবে? এটা না করলে তো আমার ঘুমই হয় না। এতেই সুখ, এতেই আহ্লাদ!
সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য উপসচিব ৬ ঘণ্টা নিজ অফিসে আটকে রেখে বমির উদগীরণ ঘটিয়েছে। এতে তাঁর ক্ষমতার দাপটের চূড়ান্ত প্রকাশ ঘটাতে পেরেছে। তিনি যেটি চেয়েছিলেন সেটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। ব্যর্থ তিনি হলেন কোথায়? এ ✌ তাঁর ভবিষ্যৎ চলার রাস্তা আরো সুগম করবে।
আমি কেন পরাজিত রোজিনার পক্ষাবলম্বন করব। আমি কি যদু! আমিও আর দশজনের মতো দুর্নীতি বাজকে সেলুট দিব এটাতেই চতুরতার সফলতা। জয়তু দুর্নীতিবাজ!!!!!! সমতল হোক সব অসহায়ের দল।
.png)
No comments
Thanks for your valuable comment.