Imported post: Facebook Post: 2020-12-12T06:07:42
আলেমগণ সমাজের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সমস্যা কিছু বলাও যাবে না। কারণ, বললেই আপনাকে কাফের বলে মুরতাদ বানিয়ে ছাড়বে। যে আলেমদের মধ্যে ঐক্য নেই, তাঁরা নিসন্দেহে অসাম্প্রদায়িক এবং সমাজের মানুষকে বিভ্রান্ত করছে।
সরকারের উচিত কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থায় জীবন দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া। তাহলেই ইমামগণ আর বেতনভোগী বাকস্বাধীনতা বিহীন সমাজ প্রতিনিধি থাকবেন না। ইমামকে আর রিজিকের অন্বেষণ করতে মসজিদ কমিটির কাছে হাত পাততে হবে না।
সমাজের একটা বৃহদাংশকে পিছনে ফেলে রেখে জাতি উন্নত হতে পারে না। কেবলমাত্র সুনাগরিকগণই পারে দেশকে আন্তর্জাতিক মানে উন্নত করতে।
আমাদের সমাজে তাঁদেরই খুব অভাব। সুনাগরিক বলতে সৎ, দক্ষ ও যোগ্যতার সনদ সর্বস্ব শিক্ষিত জনগণকে বোঝানো হয়। হাত পেতে খাওয়া ব্যক্তি কখনো সুনাগরিক হতে পারে না।
সুনাগরিক কখনো দুর্নীতি করতে পারে না। তাঁরা ধর্ম নিয়ে ব্যবসাও করে না। তাঁরা অবশ্যই উৎপাদন কর্মক্ষম হওয়ার কারণে সমাজের মর্যাদা সম্পন্ন ব্যক্তি। সমাজ তাঁদেরকে শ্রদ্ধা করে। তাঁরা কখনো সমাজের মাথা খেতে পারেন না। বিভ্রান্তি ছড়ানোর মতো গর্হিত কাজ করতে পারে না। গীবত চর্চার সময় পায় না। মনগড়া কথা বলা থেকে বিরত থাকে। দুর্নীতি বাজদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারে না।
তাঁরা জীবনকে সঠিক পথে চালাতে পারে এবং উপভোগ্য ও বৈচিত্র্যময় করতে পারে।
তাঁদের জীবন ইহকালে এবং পরকালে কোনক্রমেই অশান্তির হবে না।
আমিন!
.png)
No comments
Thanks for your valuable comment.